শুক্রবার, ১০ Jul ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হয়ে জীবন দিলেন পুলিশের এএসআই (নিঃ) মোহাম্মদ ওমর ফারুক। তিনি চট্টগ্রাম নৌপুলিশের একজন এএসআই (নিঃ) হিসেবে কর্মরত ছিলেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার ভোরে মৃত্যুবরণ করেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পি আর) আবু বকর সিদ্দিক রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিএমপি সুত্র জানায়, এ এস আই ওমর ফারুক ২০০৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। তাঁর বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দুর্গাপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
দেশমাতৃকার সেবায় নিয়োজিত নির্ভীক এই পুলিশ সদস্যের মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম গভীর শোক প্রকাশ করেছেন।
নগরকন্ঠ.কম/এআর