শুক্রবার, ১০ Jul ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

বাগেরহাট ছাত্রলীগ সভাপতি করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাগেরহাটে নতুন করে জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনসহ আরও সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদরে একজন, মোংলাতে দুইজন এবং চিতলমারী উপজেলায় চারজন রয়েছেন।

এ নিয়ে বাগেরহাট জেলায় মোট ১৯৪ জনের করোনাভাইরাস শনাক্ত হল। এর মধ্যে ৭১ জন সুস্থ হয়েছেন। চারজনের মৃত্যু হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটের নতুন করে নমুনা পরীক্ষায় জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনসহ আরও সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৫ জুন সন্দেহভাজন এসব রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর ল্যাবে পাঠানো হয়। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্ব স্ব এলাকার নতুন করে করোনা আক্রান্তদের বাড়ি অবরুদ্ধ করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

আক্রান্তদের শরীরে করোনার উপসর্গ না থাকায় তাদের বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। আক্রান্তরা সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন বলে তিনি জানান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com