শুক্রবার, ১০ Jul ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

গোপালগঞ্জে ভার্চুয়াল কোর্টের বাতিলের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জে ভার্চুয়াল কোর্টের পরিবর্তে অ্যাকচুয়াল কোর্ট চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা।

এছাড়া, লিখিত পরীক্ষা অনির্দিষ্ট সময়ের জন্য অনিশ্চিত হওয়ায় ২০১৭ ও ২০২০ সালের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীদের গেজেট প্রকাশ করে সনদ দেয়ার দাবিতে শিক্ষানবিশ আইনজীবীরা আলাদাভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন দুইশতাধিক আইনজীবী।

মানববন্ধন চলাকালে জেলা আইনজীবী বার সমিতির সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান, সাবের সভাপতি এমএম নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আজগর আলী খান বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বলেন, ‘করোনার আগেও আইনজীবীরা সামাজিক দূরত্ব বজায় রেখে কোর্ট পরিচালনা করে আসছিল। ভার্চুয়াল কোর্ট হবার কারণে আইনজীবী ও বিচার প্রার্থীদের সমস্যায় পড়তে হচ্ছে।’

অন্যদিকে, গোপালগঞ্জে করোনাভাইরাসের কারণে লিখিত পরীক্ষা অনির্দিষ্ট সময়ের জন্য অনিশ্চিত হওয়ায় ২০১৭ ও ২০২০ সালের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীদের গেজেট প্রকাশ করে সনদ দেয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষানবিশ আইনজীবীরা।

এসময় বক্তরা বলেন, ‘২০১৭ ও ২০২০ সালের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীদের গেজেট প্রকাশ করে সনদ দেয়ার তাদের কর্মজীবন হুমকীর মুখে পড়েছে। তারা দ্রুত গেজেট প্রকাশ করে সনদ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন চলাকালে মো. মিলন শরীফ, আহমিনা আক্তারসহ অনেকে বক্তব্য রাখেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com