শুক্রবার, ১০ Jul ২০২৬, ১০:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়ায় ২৪ ঘণ্টায় ১৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত ৯১ দিনে জেলায় করোনা পজিটিভ হয়েছেন দুই হাজার ৯১৮ জন। সুস্থ হয়েছেন ৫৭৪ জন ও মারা গেছেন ৫২ জন।
মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. ফারজানুল ইসলাম নির্ঝর এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জন, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮০ জন এবং ঢাকায় ৩২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় তিন ল্যাবের পরীক্ষায় ১৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে সদরে ৭৩, শেরপুরে ১৬, গাবতলীতে ১৫, সোনাতলায় ১৩, শাজাহানপুরে সাত, ধুনটে চার, শিবগঞ্জে তিন, দুপচাঁচিয়ায় দুই এবং সারিয়াকান্দি, আদমদীঘি ও কাহালুতে একজন করে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন দুই হাজার ৯১৮ জন।
ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৩১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৭৪ জন। এ জেলায় করোনাভাইরাসে মোট মারা গেছেন ৫২ জন। আইসোলেশন ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন দুই হাজার ২৯২ জন।
নগরকন্ঠ.কম/এআর