শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আবদুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার মৃত্যু হয়।

মৃত আবদুর রহমান উপজেলার হেলাই গ্রামের মৃত মোহাম্মদ বিশ্বাসের ছেলে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসমাতুন আরা ইতা জানান, তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছিলেন। তার প্রেশারও বেশি ছিল। হঠাৎ তিনি মারা যান।

গত ২-৩ দিন তিনি শ্বাসকষ্ট অনুভব করছিলেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে কালীগঞ্জে মঙ্গলবার নতুন করে আরও পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৫৮ জন।
গত রোববার রাতেও মোস্তাক আহমেদ নামে এক কাপড় ব্যবসায়ী করোনা উপসর্গ নিয়ে মারা যান।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com