শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

কুষ্টিয়ায় ২ কেজি গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুষ্টিয়ার কুমারখালীতে দুই কেজি গাঁজাসহ জিয়াউর রহমান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার সময় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১২ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার স্বজল কুমার সরকার।

আটককৃত জিয়াউর রহমান কুমারখালী উপজেলার শালঘরমধুয়া পশ্চিম পাড়া এলাকার চাঁদ আলী জোয়ার্দ্দারে ছেলে।

র‌্যাব-১২ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার স্বজল কুমার সরকার জানান, বুধবার বিকেল কুমারখালী উপজেলার শালঘরমধুয়া পশ্চিম পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-১২। এসময় জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করা হয়। তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

তার বিরুদ্ধে কুমারখালী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com