শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর কামরুলকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বাংলাদেশি ব্যবসায়ী কামরুল ইসলামকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত কামরুল ইসলাম নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নূর সোনাপুর গ্রামের বেলু চৌধুরীর ছেলে।

মঙ্গলবার (৩০ জুন) রাতে পণ‌্য বিক্রির সময় দাম নিয়ে বাকবিতণ্ডার জের ধরে সাউথ লেনাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

কামরুল ইসলামের ঘনিষ্ঠ দক্ষিণ আফ্রিকা প্রবাসী শরীফ ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কামরুল গত ৪-৫ বছর আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আসেন। পরে সাউথ লেনাসিয়া এলাকায় ব্যবসা শুরু করেন। গতকাল মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পণ্যের মূল্য নিয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে কামরুলকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com