শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

করোনা উপসর্গ নিয়ে রাঙ্গামাটিতে আরেকজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা উপসর্গ নিয়ে রাঙ্গামাটিতে আরেকজনের মৃত্যু হয়েছে। তার নাম সুরুত আলী (৪০)।

তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও শহরের তবলছড়ির বাসিন্দা ছিলেন। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক চিকিৎসক মোস্তফা কামাল জানান, মৃত ব্যক্তিটি করোনা উপসর্গ নিয়ে শহরের চম্পকনগরের আইসোলেশন সেন্টারে ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার চট্টগ্রাম রেফার করা হয়।

তিনি তীব্র শ্বাস কষ্টসহ বেশ কিছু জটিল সমস্যায় ভুগছিলেন। কিন্তু তিনি চট্টগ্রাম না গিয়ে বাসায় চলে গেছেন বলে খবর পেয়েছি। রাতে মৃত্যুবরণ করেন তিনি।

তার শরীরের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে- তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com