শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

বগুড়ায় করোনায় আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৬১

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৬১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জন মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (৫ জুলাই) বগুড়া ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

আজ সকাল সাড়ে ৭টায় শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সী ওই ব‌্যক্তি মারা যান।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, শ্বাসকষ্ট নিয়ে গত ৩ জুলাই ওই ব‌্যক্তি হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষা করে পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। মরদেহ জীবাণুমুক্ত করে দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় ৩৭৩ নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে পুরুষ ৪১ জন, নারী ও শিশু ২০ জন। জেলায় এখন পর্যন্ত মোট ৩ হাজার ৩০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com