শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

ট্রলারে বাবার সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নেত্রকোনার মদন উপজেলায় ট্রলারে বাবার সঙ্গে বেড়াতে গিয়ে নদীতে নিখোঁজ শিশুর অন্তরের (৪) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার ধলাই নদী থেকে ভাসমান অবস্থায় মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শনিবার বাবার সঙ্গে ইঞ্জিনচালিত ট্রলারে ভ্রমণ করতে গেলে পানিতে পড়ে সে নিখোঁজ হয়। অন্তর উপজেলার মাখনা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়ালীউল হাসান জানিয়েছেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com