শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

ব্ল্যাক হোল থেকেও বের হয় আলো!

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর মহাবিশ্বের এমন একটি জিনিস, যা তার ভেতর থেকে কোনো কিছুই বের হতে দেয় না। এমনকি আলোর মতো তড়িৎচুম্বকীয় বিকিরণও বের হতে পারে না। কিন্তু নাসার বিজ্ঞানীরা দাবি করেছেন, ব্ল্যাক হোল থেকেও নাকি আলো বেরিয়ে আসার ঘটনা ঘটেছে!

নাসা জানিয়েছে, সান ডিয়েগোর কাছে পালোমার অবজারভেটরিতে বসানো ‘জুইকি ট্রানসিয়েন্ট ফেসিলিটি (জেডটিএফ)’ টেলিস্কোপেই ধরা পড়েছে এই বিরল দৃশ্য। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘ফিজিক্যাল রিভিউ লেটার্স’-এ। গত বছরের ২১ মে সেটি নাসার নজরে আসে।

নাসা বিজ্ঞানীদের মতে, মহাকর্ষীয় তরঙ্গের পাশাপাশি হয়তো এই আলোর ঝিলিকই ব্ল্যাক হোলের রহস্যজগতের বার্তাবাহক হিসেবে কাজ করবে।

নাসা জানিয়েছে, এই আলোর ঝিলিক দেখা গিয়েছে একে অন্যের চারদিকে ঘুরতে ঘুরতে কাছে এসে পড়া দুটি ব্ল্যাক হোলের মধ্যে খুব জোরে সংঘর্ষের কারণে। ঐ ধাক্কাধাক্কিতে তুলনায় ছোটখাটো দুটি ব্ল্যাক হোল (সূর্যের চেয়ে একটু বেশি ভারী) মিলেমিশে গিয়ে একটি বড় ব্ল্যাক হোল তৈরি করেছে। আলোর ঝিলিকটা বেরিয়ে আসতে দেখা গিয়েছে নতুন সৃষ্ট বড় ব্ল্যাক হোলটি থেকে। —আনন্দবাজার

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com