শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগে আটক ৩

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক পণ্য ও মাদক বিক্রির দায়ে গুলশান থেকে ৩ জনকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

আটককৃতরা হলেন—মো. ফাহিম (২২), মো. আলতাফ মৃধা (২৩) ও মো. হেলাল উদ্দিন (৪৯)।

সোমবার (৬ জুলাই) রাতে এটিইউ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় গুলশান-২ নম্বর এলাকা থেকে ফাহিমকে আটক করা হয়। পরে ফাহিমের দেয়া তথ্য অনুযায়ী আলতাফ ও হেলালকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাহিম ফেসবুকে অনলাইন সার্ভিস নামে ফেসবুক পেজের মাধ্যমে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়, মাদকদ্রব্য বিক্রয়, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বিক্রয়সহ যৌন উত্তেজক পণ্য বিক্রি করতো। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহিম জানায়, এসব পণ্য আলতাফ ও হেলাল উদ্দিনের কাছ থেকে সংগ্রহ করে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হতো।

এছাড়া তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা, দুটি মোবাইল ফোন, ৫ হাজার ৪০ পিস ইয়াবা, পাঁচ কেজি নিষিদ্ধ যৌন উত্তেজক জেল উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে গুলশান থানায় দুটি মামলা করা হবে বলে এটিইউ সূত্র জানিয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com