শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

রংপুরে বজ্রপাতে ইউপি সদস্যসহ দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রংপুর মহানগরীতে পৃথক দুই স্থানে বজ্রপাতে সাবেক এক ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর ১৫নং ওয়ার্ডের দর্শনা দুর্গাপুর ও আক্কেলপুর এলাকায় বজ্রপাতে ওই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দর্শনা ভূরারঘাট দুর্গাপুর মহালটারির মৃত কছি উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য হাজী মোবারক আলী (৬২) ও আক্কেলপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে এনামুল হক (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো কৃষক এনামুল হক সকালে তার কৃষি জমিতে কাজ করতে যান। বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাতে তিনি মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

এ দিকে একই দিন দুপুরে ধান ক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে সাবেক ইউপি সদস্য হাজী মোবারক আলীর। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে তার লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে আরপিএমপি তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান বলেন, সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com