শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

সুনামগঞ্জে আরও ১৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সুনামগঞ্জে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।

তিনি জানান, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৭৪টি নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের ১৭ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন এবং দিরাই উপজেলায় চার জন রয়েছেন।

এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭৫ জন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com