শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

রাজশাহীতে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীতে মো. শহিদ (৫৫) নামে এক অস্ত্র চোরাচালানিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দলের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (০৯ জুলাই) রাতে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শহিদ রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর আমজাদের মোড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত শামসুদ্দিন।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চন্দ্রিমা থানার নাদির হাজির মোড় এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। তখন তাকে গ্রেপ্তার করা হয়।

চন্দ্রিমা থানায় শহিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com