শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

গাইবান্ধায় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

উত্তরণবার্তা প্রতিবেদক : গাইবান্ধার ফুলছড়িতে বজ্রপাতে শফিকুল ইসলাম শেখ (৩০) ও তার ছেলে রাকিব হোসেনের (৮) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৮টার দিকে উড়িয়া ইউনিয়নের কাবিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম পারভেজ জানান, রাতে কাবিলপুরের চরে পর বৃষ্টি হয়। বাবা-ছেলে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

উত্তরণবার্তা/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com