শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার নমুনা পরীক্ষা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্রাহ্মণবাড়িয়ায় বে-সরকারি হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে সাময়িকভাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ করে দেয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) থেকে ওই হাসপাতালের ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ করে দেয়া হয়।

রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবের প্রধান প্রফেসর জাকিউর রহমান এবং সমন্বয়কারী ডা. আতিকুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা সাময়িকভাবে বন্ধ থাকবে।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com