শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

রাণীনগরে নামাজরত অবস্থায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নওগাঁর রাণীনগরে নামাজ পড়া অবস্থায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী সামছুন নাহার (৪০) নিহত হয়েছেন।

রোববার (১২ জুলাই) বিকেল ৫টায় জেলার রাণীনগর উপজেলার আতাইকুলা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক।

ঘাতক স্বামী সিরাজুল ইসলাম (৪৮) আতাইকুলা মধ্যপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জহুরুল হক জানান, আতাইকুলা মধ্যপাড়া গ্রামের সিরাজুল ইসলাম ও তার স্ত্রী সামছুন নাহারের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিলো। রোববার বিকেলে সামছুন নাহার নিজ ঘরে আসরের নামাজ পড়ছিলেন। এ সময় তার স্বামী পেছন থেকে ছুরিকাঘাত করেন। এসময় বিষয়টি বাড়ির অন্য সদস্যরা জানতে পেরে সামছুন নাহারকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে, ছুরিকাঘাত করে পালানোর সময় গ্রামবাসীরা সিরাজুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ওসি আরও জানান, ঘাতক সিরাজুল ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com