শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

মানিকগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ৩২ সেমি নিচে প্রবাহিত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মানিকগঞ্জে যমুনা নদীর পানি বাড়লেও এখনো তা বিদৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলার আরিচা পয়েন্টে পানি সোমবার (১৩ জুলাই) সকালে আগের ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার বেড়েছে। তবে এখনো বিপৎসমীর ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ তথ্য জানিয়ে আরিচা পয়েন্টের গেইজ রিডার মো. ফারুক আহম্মেদ জানান, বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে যমুনায় পানি বাড়ছে। প্রথম দফা বন্যার পর গত ৪ জুলাই থেকে পানি কমতে শুরু করে।

এদিকে, সোমবার সকালে জেলার ৭টি উপজেলায় খোঁজ নিয়ে জানা যায়, যমুনা ও পদ্মা নদী ছাড়াও জেলার গাজীখালী, ধলেশ্বরী, কালীগঙ্গাসহ অভ্যন্তরীণ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে সাটুরিয়া, শিবালয়, ঘিওর, দৌলতপুর এবং হরিরামপুর উপজেলার নদী তীববর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com