শুক্রবার, ১০ Jul ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে রাজধানীর পুরাতন বিমানবন্দর থেকে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯ টায় তাকে বহনকারী মাইক্রোবাস সদর দপ্তরে পৌঁছায়। র্যাব সদর দপ্তরের সিনিয়র এএসপি সুজয় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিশেষ হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় সাহেদকে। বুধবার (১৫ জুলাই) সকাল ৯টায় সাহেদকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানীর পুরাতন বিমানবন্দরে অবতরণ করে।
প্রসঙ্গত, বুধবার ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাহেদকে গ্রেপ্তার করা হয়।
নগরকন্ঠ.কম/এআর