শুক্রবার, ১০ Jul ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১১৫৮

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জে নতুন করে আরো ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৫৮ জনে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ১১ জন, কাশিয়ানী উপজেলায় ৬ জন, কোটালীপাড়া উপজেলায় ৩ জন, ও টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।অপরদিকে পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি জানান, জেলায় এ পর্যন্ত মোট ৬৫০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মারা গেছেন ২৩ জন। একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন। এ ছাড়া ডাক্তার নার্সসহ ৮৫ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলায় আক্রান্ত ১১৫৮ জনের মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ৩৬৭ জন, মুকসুদপুর উপজেলায় ২১৭ জন, কাশিয়ানী উপজেলায় ২১৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৮৬ জন ও কোটালীপাড়া উপজেলায় ১৭৫ জন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com