শুক্রবার, ১০ Jul ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

নাটোর সদর ইউএনওসহ ২২ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও জেলায় নতুন করে আরো ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবরেটরি থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে এই ২২ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম ও দু’জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়ার জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত হলেও তার কোনো লক্ষণ বা উপসর্গ নেই। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তাকে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা কার্যক্রম চালানোর জন্য বলা হয়েছে।

অপরদিকে এ সময়ে সাময়িকভাবে উপজেলার কার্যক্রম পরিচালনা করবেন সহকারী কমিশনার ভূমি।

জেলা প্রশাসক উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, ‘গুরুদাসপুরের নির্বাহী কর্মকর্তাও করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হাজবেন্ড রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তাও করোনায় আক্রান্ত।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com