শুক্রবার, ১০ Jul ২০২৬, ০২:০২ অপরাহ্ন

কুষ্টিয়ায় করোনায় চিকিৎসক-শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুষ্টিয়া মেডিক‌্যাল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এস এম নুর উদ্দিন আহমেদ রুমি (৪৮) ও মিরপুরের হালসা কলেজের সহকারী অধ্যাপক মোজাহার আলী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে তারা চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার।

চিকিৎসক নুর উদ্দিন রুমি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এবং হালসা কলেজের সহকারী অধ্যাপক মোজাহার আলী ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তাপস কুমার সরকার জানান, গত ৩ জুলাই নুর উদ্দিনের করোনা শনাক্ত হয়। ডায়াবেটিস রোগী হওয়ায় অবস্থার অবনতি হওয়ার আশঙ্কায় তাকে ওই দিন রাতেই তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে তার শরীরের অবস্থা উন্নতির দিকেই যাচ্ছিল। হঠাৎ করে বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হতে থাকে। পরে রাত ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ ঢাকা থেকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরের গ্রামের বাড়ি নেওয়া হচ্ছে।

এদিকে, হালসা কলেজের সহকারী অধ্যাপক মোজাহার আলীর ছেলে অনিক মাহমুদ জানান, গত সপ্তাহে তার বাবার শরীরে একটু জ্বর অনুভব হয়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে ঢাকায় রেফার্ড করা হয়। শুক্রবার ভোরের দিকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবার মৃত্যু হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com