শুক্রবার, ১০ Jul ২০২৬, ০২:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ইজিবাইকের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে নবাবগঞ্জ উপজেলার চড়ারহাটে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত দুজন হলেন- নবাবগঞ্জ উপজেলার আমদই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা (৫০) এবং রনজৌপুর গ্রামের আব্দুর রশিদ (৬০)। দুর্ঘটনায় গুরুতর আহত অপর ৩ জনের নামপরিচয় পাওয়া যায়নি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান জানান, সকালে উপজেলার চড়ারহাট এলাকায় একটি ট্রাকের চাপায় ইজিবাইকের দুইজন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আরও তিনজন আহত হন। আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়েছে। এব্যাপারে নবাবগঞ্জ থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।
নগরকন্ঠ.কম/এআর