শুক্রবার, ১০ Jul ২০২৬, ০২:০১ অপরাহ্ন

রাজশাহী-বগুড়ায় করোনায় ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহী ও বগুড়ায় করোনাভাইরাসে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ১২৭ জনে দাঁড়াল।

শনিবার (১৮ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে রাজশাহীর দুইজন এবং বগুড়ার তিনজন শুক্রবার বিভিন্ন সময়ে মারা যান। এছাড়া শনিবার ভোরে কালাম (৩৩) নামে রাজশাহীতে আরও একজন মারা যান।

কালামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামে। তার বাবার নাম মৃত নূর মোহাম্মদ। রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে কালামের মৃত্যু হয়। গত ৩০ জুলাই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, শুক্রবার রাজশাহী জেলায় দুইজন এবং বগুড়ায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার মারা যাওয়া ব্যক্তিকে ধরে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা এখন ১২৮ জন। এর মধ্যে সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া, রাজশাহীতে ১৮, নওগাঁয় ১২, নাটোরে এক, সিরাজগঞ্জে ১০ এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শুক্রবার রাজশাহী বিভাগে নতুন ৩৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৭১ জন বগুড়ার বাসিন্দা। এর বাইরে রাজশাহীতে ৬৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৫ জন, নওগাঁয় ৩৯ জন, নাটোরে ১৩ জন, জয়পুরহাটে ২৭ জন, পাবনায় ৪৩ জন এবং সিরাজগঞ্জে ৩৮ জন শনাক্ত হয়েছেন।

বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৯ হাজার ৮১৫ জন করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে বগুড়ায় ৪ হাজার ৫১ জন, রাজশাহীতে ২ হাজার ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৮৬, নওগাঁয় ৭৭৯, নাটোরে ৩৪০, জয়পুরহাটে ৬২৫, সিরাজগঞ্জে ১ হাজার ২৪ জন এবং পাবনায় ৬৭১ জন শনাক্ত হয়েছেন।

এদের মধ‌্যে শুক্রবার করোনামুক্ত হয়েছেন ৫১ জন। এর মধ্যে ৩৪ জনের বাড়ি বগুড়া। এছাড়া নওগাঁর ৭ জন, সিরাজগঞ্জের ৪ জন এবং পাবনার ৬ জন সুস্থ হয়েছেন। গোটা বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৪ জন।

জেলায় মোট আক্রান্তদের মধ্যে রাজশাহীর ৬০২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯৭ জন, নওগাঁর ৫৩৮ জন, নাটোরের ১১৫ জন, জয়পুরহাটের ১৮৫ জন, বগুড়ার ২ হাজার ৬৫ জন, সিরাজগঞ্জের ২০৭ জন এবং পাবনার ২৬৫ জন করোনামুক্ত হয়েছেন। রাজশাহী বিভাগে এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ২ জন কোভিড-১৯ রোগী।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com