শুক্রবার, ১০ Jul ২০২৬, ০২:০০ অপরাহ্ন

গোপালগঞ্জে গলায় বাঁশ ঢুকে ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জের কোটালীপাড়ায় গলায় বাঁশ ঢুকে সুজন শেখ (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে কোটালীপাড়া উপজেলার মহুয়া মোড়ের বাঁশহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুফর রহমান।

ভ্যানচালক সুজন শেখ কোটালীপাড়া উপজেলার তিতসি গ্রামের রিয়াজুল শেখের ছেলে।

ওসি শেখ লুফর রহমান জানান, সকালে সুজন শেখ ভ্যান নিয়ে উপজেলা সদরের মহুয়া মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় ভ্যানটি বাঁশহাটা এলাকায় পৌঁছালে বাঁশ ব্যবসায়ীরা সড়কে থেকে নসিমনে বাঁশ উঠাতে গেলে সুজনের গলায় বাঁশ ঢুকে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com