বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

সাংবাদিক অদিত্য রাসেলের বোন আর নেই

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : না ফেরার দেশে চলে গেলেন দৈনিক কলম সৈনিকের সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদের ভাগ্নি, রাইজিংবিডি ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি অদিত্য রাসেলের বড় বোন ও মুক্তিযোদ্ধা রাহেলা বেগমের মেয়ে লাকী খাতুন (৩৬)।

শনিবার (১৮ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ শহরের নর্থবেঙ্গল মেডিক‌্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে স্বামী, এক মেয়ে, মা, দুই ভাই, চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি।

লাকী খাতুনের মামাতো ভাই দৈনিক কলম সৈনিকের বার্তা সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু জানান, বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শনিবার দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে নর্থবেঙ্গল মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়।

শনিবার (১৮ জুলাই) বাদ এশা মাছুমপুর-সয়াধানগড়া ঈদগাহ মাঠে তার জানাযা নামাজে শেষে মালশাপাড়া কবরস্থানে দাফন করা হবে।

এদিকে সাংবাদিক অদিত্য রাসেলের বোনের মৃত্যু সংবাদ শুনে বিকেলে তার বাড়িতে ছুটে যান সিরাজগঞ্জের সংবাদকর্মীরা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com