বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

শনিবার (১৮ জুলাই) সকালে নবাবগঞ্জের চড়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নবাবগঞ্জ উপজেলার আমদই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা (৫০) এবং রনজৌপুর গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৬০)।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান জানিয়েছেন, চড়ারহাটে একটি ট্রাক ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন তিনজন। আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরো জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালাক ও তার সহকারী পালাতক আছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com