বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

জয়পুরহাটে করোনায় প্রথম মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জয়পুরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম মামুন সরদার (৬৪) নামে এক চাতাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে বগুড়ার টিএমএসএস বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার পৌর এলাকার থানাপাড়া মহল্লায়। এ পর্যন্ত জয়পুরহাট জেলায় মোট ৬২৩ জন করোনায় আক্রান্ত হলেও মৃত্যুর ঘটনা এই প্রথম।

জেলার সিভিল সার্জন ডা. সেলিম মিয়া করোনায় ওই ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ওই ব্যক্তির করোনা পজিটিভ ছিল। শুক্রবার মুমূর্ষু অবস্থায় তাকে বগুড়ায় নিয়ে টিএমএসএস নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

তার করোনায় মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ লিখিতভাবে অবহিত করেছেন। জয়পুরহাটে করোনাক্রান্ত হয়ে এই প্রথম একজনের মৃত্যুর ঘটনা ঘটল।

নিহতের পারিবারিক সূত্র জানায়, অসুস্থ ব্যবসায়ী মামুন সরদারকে শুক্রবার বগুড়ার টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুর পূর্ব পর্যন্ত তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল।

করোনা পরিস্থিতি সম্পর্কে সিভিল সার্জন ডা. সেলিম মিঞা সাংবাদিকদের আরও জানান, জেলায় পরীক্ষার জন্য সংগৃহীত ৮ হাজার ৮১৫ জনের নমুনার মধ্যে প্রাপ্ত ৭ হাজার ৪৯৩টি নমুনার ফলাফলে ৬২৩ জনের করোনা শনাক্ত হলেও কোনো মৃত্যু ছিল না।

আক্রান্তদের মধ্যে ৩৭৮ জন আইসোলেশন থেকে পুরোপুরি সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। কালাইয়ের ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে। তার এ মৃত্যুর মধ্য দিয়ে জয়পুরহাটে প্রথম করোনাক্রান্ত একজন মারা গেলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com