বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চাঁদাবাজি ও অপহরণ মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের বরখাস্ত হওয়া সভাপতি আবু সাঈদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা।

সোমবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার যুগিখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা সিআইডি পুলিশের উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ইউছুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আবু সাঈদ কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের এস এম গোলাম হোসেন ওরফে ছোট খোকার ছেলে।

তিনি জানান, কলারোয়া থানায় দায়ের হওয়া চাঁদাবাজি ও অপহরণ মামলার এজাহার নামীয় আসামি ও সংঘবদ্ধ অপরাধ চক্রের প্রধান আবু সাঈদ দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com