বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সিলেটে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৪৯

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও তিনজন। এ সময়ে আক্রান্ত হয়েছে ১৪৯ জন।

সোমবার (২০ জুলাই) দুপুরে স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এ তথ‌্য জানান।

তিনি জানান, আক্রান্ত ১৪৯ জনের মধ‌্যে সিলেট জেলায় ৭০ জন, সুনামগঞ্জ জেলায় ৪৫ জন, হবিগঞ্জে আটজন ও মৌলভীবাজার জেলায় ২৬ জন রয়েছে।

ডা. সুলতানা রাজিয়া জানান, সিলেটের চার জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১২১ জন। আক্রান্ত হয়েছে মোট ৬ হাজার ৭৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২ হাজার ৮০৫ জন।

মোট আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে এ পর্যন্ত বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে সিলেট জেলায়। এ জেলায় মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫০০ জন। মারা গেছে ৯০ জন। সুস্থ হয়েছে ৯১০ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন আছে ৮৩ জন।

সুনামগঞ্জ জেলায় মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৫ জন। মারা গেছে ১৩ জন। সুস্থ হয়েছে ৯৮১ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছে ৩৬ জন।

মৌলভীবাজার জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছে ৮৬৯ জন। মারা গেছে ১০ জন। সুস্থ হয়েছে ৪৩৩ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছে ২৫ জন।

হবিগঞ্জ জেলায় মহামারি করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৮জন। সুস্থ হয়েছে ৪৮১ জন। এ পর্যন্ত মারা গেছে ৮ জন। আর বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে রয়েছে ৫৯ জন।

গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হন। আর ১৫ এপ্রিল প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com