বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের মেঘনায় ট্রলার ডুবি, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন ইসমানীচর এলাকায় বালি বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এতে পাঁচজনকে জীবিত উদ্ধার করা গেলেও জান শরীফ (৫০) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ শ্রমিক নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার মৃত নান্নু মিয়ার ছেলে।

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল হান্নান মিয়া জানান, সোমবার (২০ জুলাই) ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলাধীন চর কিশোরগঞ্জ এলাকা থেকে বালি বোঝাই করে ট্রলার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ষোলআনী গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে ট্রলারটি মেঘনা নদীর ইসমানীচর এলাকায় আসলে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে শ্রমিকসহ ছয়জন আরোহী ছিলো।

উদ্ধারকৃতরা হলেন, দুখু মিয়া (৪৫), আক্তার হোসেন (২৮), জনি (২৬) হুমায়ুন (৩১) ও অঙ্গাতনামা এক শ্রমিক।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে গজারিয়া কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশ।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com