শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশের বাজারে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো নিয়ে এসেছে নতুন স্মার্টফোন ওয়াই৩০। নতুন এই ফোনের র্যাম ও রম, ৪ ও ৬৪ জিবি। ব্যাটারি ৫০০০ এমএএইচ। সঙ্গে আছে টাইপ-সি ইউএসবি পোর্ট।
ফোনটির সামনে একটি এবং পেছনে চারটি ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ক্যামেরাটি ৮ মেগাপিক্সেলের এবং রিয়ার ক্যামেরাগুলো যথাক্রমে ১৩, ৮, ২ এবং ২ মেগাপিক্সেলের।
অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ফানটাচ ওএস১০ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনের ডিসপ্লে ৬ দশমিক ৪৭ ইঞ্চির এবং রেজ্যুলেশন ১৫৬০ বাই ৭২০।
ভিভো’র ম্যানেজিং ডিরেক্টর ডিউক বলেন, ‘বিদ্যমান করোনা পরিস্থিতিতে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। তাই ভিভো এখন মধ্যক্রয়সীমার ফোনগুলোতে জোর দিচ্ছে। দুর্দান্ত ব্যাটারি ক্ষমতার ভিভো ওয়াই৩০ এমনই একটি ফোন।’
ফোনটির মূল্য ১৭,৯৯০ টাকা। পাওয়া যাবে ইমারাল্ড ব্ল্যাক এবং মুনস্টোন হোয়াইট রঙে।
নগরকন্ঠ.কম /এআর