বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

এমপি আব্দুল মমিন মণ্ডল করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য ও মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মন্ডল করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) বিকালে এমপি নিজেই তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল মমিনের সহকারী ব্যক্তিগত সচিব তাজ উদ্দিন জানান, তিনি বর্তমানে ঢাকার এভার কেয়ার হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। দুই দিন আগে করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেওয়া হয়। সোমবার সকালে তার করোনা পজিটিভ রেজাল্ট আসে।

মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আব্দুল মজিদ মন্ডল তার ছেলের সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com