বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

গোপালগঞ্জে আরও ৩০ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক ডাক্তারসহ ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৭৮ জনে।

সোমবার (২০ জুলাই) রাত ১০টায় জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, আক্রান্তদের মধ্যে কোটালীপাড়া উপজেলায় ৮ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৭ জন, সদর উপজেলায় ৬ জন, মুকসুদপুর উপজেলায় ৫ জন ও কাশিয়ানী উপজেলায় ৪ জন রয়েছেন। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, জেলা থেকে মোট ৬৭৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে জেলায় ২৪ জনের মৃত্যু হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com