বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার (৫৪) সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় বিভাগীয় কমিশনার ছাড়াও তার স্ত্রী নাসরিন খোন্দকার (৪৫) এবং ছেলে তানজিম মাহাতাবের (১৭) করোনা শনাক্ত হয়েছে।
বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার একজন আত্মীয় করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার করোনা সংক্রমণ ধরা পড়ার আগে তিনি বাসায় এসেছিলেন। তার সঙ্গে মিশেছিলেন। তাই সন্দেহ থেকেই সপরিবারে নমুনা দেন। এতে রিপোর্ট পজিটিভ এসেছে।
বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আমরা সবাই সরকারি বাসায় আছি। শারীরিকভাবে সবাই ভালো আছি। কারও কোনো সমস্যা নেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
নগরকন্ঠ.কম/এআর