বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ, নগরকন্ঠ.কম : যুক্তরাষ্ট্রের মিশিগানে গ্রেস নামে ১৫ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ শিশুকে সংশোধানাগারে পাঠানো হয়েছে।
মেয়েটির বিরুদ্ধে অভিযোগ- সে তার অনলাইন স্কুলের হোমওয়ার্ক শেষ করেনি। ফলে স্কুল কর্তৃপক্ষ থেকে তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। মে থেকে সে ডিটেনশনে রয়েছে।
অকল্যান্ড কান্ট্রি পারিবারিক আদালতের বিচারক মেরি এলেন ব্রেনান বলেন, ‘গ্রেস সংশোধনাগারে থাকায় সে উপকৃত হচ্ছে। সে এখনই তার মায়ের কাছে ফিরে যেতে প্রস্তুত না।’
তিনি সেপ্টেম্বর পর্যন্ত গ্রেসকে সংশোধনাগারে রাখার নির্দেশ দেন।
সোমবার এক বিচারক এ ঘটনাটিকে কৃষ্ণাঙ্গ শিশুদের ওপর বর্ণবাদের প্রতীকী আচরণ বলে মন্তব্য করেছেন।
রাজনীতিক ও মানবাধিকার কর্মীরাও ক্ষোভ প্রকাশ করেন। অনেকে একে বর্ণবাদ আচরণ বলে আখ্যা দেন। বিবিসি
নগরকন্ঠ.কম/এআর