বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

ডেফনি ফুলের মুকুট

ডেস্ক নিউজ, নগরকন্ঠ.কম : ডেফনি ছিল এক অতি রূপবতী পরী এবং পানির দেবতা পিনিয়াসের মেয়ে। সে নিজেকে শিকারের দেবতা আরটেমিসের উদ্দেশ্যে উৎসর্গ করেছিল। ডেফনির প্রেমে অনেকেই পাগল ছিল, কিন্তু সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

এমনকি জিউসের পুত্র অ্যাপোলোকেও প্রত্যাখ্যান করে। অ্যাপোলো একদিন তাকে খুঁজতে খুঁজতে বনের মধ্যে চলে আসেন। এতে ডেফনি ভয় পেয়ে বাবার কাছে সাহায্যের জন্য আবেদন জানায়।

পিনিয়াস তাকে বাঁচানোর জন্য নদীর ধারে ডেফনি বা লরেল গাছে রূপান্তর করেন। অ্যাপোলো তাকে খুঁজতে খুঁজতে নদীর ধারে এলে পিনিয়াস তাকে জানান, তিনি ডেফনিকে লরেল গাছে রূপান্তর করে ফেলেছেন। অ্যাপোলো তখন গাছটি থেকে কিছু ডাল ভেঙে নেন।

ডেফনির স্মরণে মাথার একটি মুকুট তৈরি করেন। অ্যাপোলো পরবর্তী সময়ে ডেফনিকে একটি পবিত্র গাছে রূপান্তর করেন। এরপর থেকে যারা নিজ নিজ ক্ষেত্রে বিজয়ী হয়েছেন, তাদের মাথায় ডেফনি ফুলের মুকুট পরানো হতো। এছাড়াও এ মুকুট পরানো হতো সে সময়ের অলিম্পিক খেলার বিজয়ীদের মাথাতেও।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com