বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

করোনায় কুমিল্লার সাবেক এমপি এটিএম আলমগীরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এটিএম আলমগীর মারা গেছেন। সোমবার রাত ৯টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এটিএম আলমগীরের ছোট ভাই মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল হোসেন ভুলু।

বুলু আরো জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন ৯১-৯৬ সাল পর্যন্ত কুমিল্লা-১০ আসনের এমপি এটিএম আলমগীর। অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকাল ১০টায় জানাজার নামাজ শেষে তাকে মনোহরগঞ্জ উপজেলার ঝলম গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com