বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নগরকন্ঠ.কম : ০৬ আগস্ট ২০২০.
* জোকস-১
এক প্রবীণ আর এক যুবক বসে গল্প করছেন-
প্রবীণ: আগে জানতাম, প্রেমে পড়লে মানুষ দিওয়ানা হয়ে যায়। এখন দেখি সবাই তোতলা হয়ে যায়।
যুবক: কীভাবে বুঝলেন দাদু।
প্রবীণ: সবাই দেখি ফোনে বলে, ‘অলে বাবালে, আমাল বাবুতা কী কলে, আমাল ছোনা পাখিতা লাগ কলেছে।’
* জোকস-২
ভুঁড়ি কমানোর নতুন উপায়
একদিন দুই বন্ধু বসে গল্প করছে-
বন্ধু: তুমি সারাদিন মোবাইল ফোনে গেম খেল কেন?
পল্টু: ডাক্তার বলেছেন, ভুঁড়ি কমাতে হলে নিয়মিত খেলাধুলা করতে হবে। ডাক্তারের কথা তো আর ফেলতে পারি না।
* জোকস-৩
বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ে
এক ভাড়াটিয়া নতুন বাসা খুঁজেতে গিয়ে বাড়ির মালিককে বললেন-
ভাড়াটিয়া: এই বাড়ির পানির ব্যবস্থা কেমন?
মালিক: কল দিয়ে পানি না পড়লেও বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ে।
নগরকন্ঠ.কম/এআর