বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নগরকন্ঠ.কম : ০৭ আগস্ট ২০২০.
* জোকস-১
এক সন্ত্রাসী এক বৃদ্ধ মহিলার বাসায় বোমা রেখে গেছে। বৃদ্ধা তা দেখেননি। বাইরের লোকজন চিৎকার করতে লাগল, ‘বুড়ি, বোম! বুড়ি, বোম!’
বৃদ্ধা লজ্জিতভাবে হেসে বলল, ‘যাহ, শয়তান! ওটা তো যৌবনকালে ছিলাম। এখন বয়স হয়ে গেছে না।’
* জোকস-২
স্বামী: মেহমানকে খাবার দিলে, কিন্তু চামচ দিলে না কেন?
স্ত্রী: ভয় লেগেছিল।
স্বামী: কিসের ভয়?
স্ত্রী: না মানে, চামচগুলো আমি ওদের বাসা থেকেই এনেছিলাম। দিলে যদি টের পেয়ে যায়—এ ভয়েই
* জোকস-৩
এক স্ত্রী তার স্বামীকে নিয়ে ডাক্তারের চেম্বারে গেল-
স্ত্রী: ডাক্তার সাহেব, আমার স্বামী রাতে ঘুমের ঘোরে অনর্গল কথা বলে। তার যন্ত্রণায় আমি রাতে ঘুমাতে পারছি না, কিছু একটা করেন।
ডাক্তার: ও কিছু না, আপনার স্বামীকে দিনের বেলা কথা বলার সুযোগ দিন। তাহলেই সব ঠিক হয়ে যাবে।
* জোকস-৪
চোরের ওস্তাদ ও সহকারী গেলেন চুরি করতে-
ওস্তাদ: জলদি, পুলিশ আসছে!
সহকারী: কী করবো তাহলে?
ওস্তাদ: জানালা দিয়ে লাফিয়ে পড়।
সহকারী: কিন্তু ওস্তাদ, আমরা যে এখন তেরো তলায় আছি।
ওস্তাদ: ধুর গাধা! এখন কি কুসংস্কার নিয়ে মাথা ঘামানোর সময়? আললাকি থার্থিন এখন আর কেউ বিশ্বাস করে না রে পাগলা।
নগরকন্ঠ.কম/এআর