বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মৌলভীবাজারের কুলাউড়ায় রফিক মিয়া (৪০) নামে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে পৌরশহরের দত্তরমুড়ি গ্রাম থেকে তাল লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে রফিক মিয়া নিজ ঘরে ঘুমাতে যান। এর কিছুক্ষণ পর বাড়ির লোকজন ঘরের তীরের সঙ্গে রফিকের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগরকন্ঠ.কম/এআর