বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

কোতোয়ালির ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমানসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক ব্যবসায়ী।

সোমবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান নোমানের আদালতে এ আবেদন করেন কোতোয়ালি থানা এলাকার কাপড় ব্যবসায়ী সোহেল। আদালত এ বিষয়ে এখনও কোনো আদেশ দেননি।

আদালতের সার্ভেয়ার সুশান্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com