বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

কদমতলী থেকে জেএমবি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার কদমতলী থেকে মাওলানা সালমান মোহাম্মদ (৩২) ওরফে মো. সালমান নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক এহসার সদস্যকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জে অবস্থিত র‌্যাব-১১ এর সদস্যরা।

বুধবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বুধবার দুপুরে র‌্যাব-১১’র অধিনায়ক (সিও) লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানাস, গ্রেফতারকৃত সালামান মোহাম্মদ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভূক্ত পলাতক আসামি।

এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, ১টি সিপিইউ, ১টি প্রিন্টার, ১টি মোবাইল ফোন, বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত সালমান মোহাম্মদের গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়ার জীবনপুর এলাকায়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com