বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

হামলাকারীদের বিচার চায় ভাটারা মাদ্রাসা কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর ভাটারায় ছোলাইমাদ এলাকার ‘আল-মাদ্রাসাতু মুঈনুল ইসলাম’ কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু বিচার চেয়েছেন মাদ্রাসা পরিচালনা কমিটি ও শিক্ষকরা। পাশাপাশি বৈধ কর্তৃপক্ষের হাতে মাদ্রাসার দায়িত্ব দেয়ার দাবি জানিয়েছেন তারা।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ৪ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। দাবিগুলো হল- ২৪ ঘণ্টার মধ্যে মাদ্রাসা মসজিদকে নামাজের জন্য খুলে দিতে হবে। শিগগিরই সাদপন্থী হামলাকারীদের গ্রেফতার ও আইনের আওতায় আনতে হবে। মাদ্রাসা মুঈনুল ইসলামের প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত প্রকৃত বৈধ কর্তৃপক্ষের কাছে মাদ্রাসার দায়িত্ব হস্তান্তর করতে হবে এবং ভাটারা থানার ওসিকে প্রত্যাহার করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য কাকরাইলের মুরব্বি ও ভিক্টোরিয়া পার্ক জামে মসজিদের খতিব মুফতি আমানুল হক, ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশের মহাসচিব ও ঢাকার গাউছিয়া জামে মসজিদের খতিব মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া, আল-মাদ্রাসাতু মুঈনুল ইসলামের মুহতামিম মাওলানা আতাউল্লাহ, শিক্ষা সচিব মুফতি সলিম উল্লাহ ও প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক মুফতি আতাউর রহমানের ভাই মুফতি মামুন, হাবিবুল্লাহ রায়হান, মুফতি যোবায়ের গণী, মুফতি আবদুল গাফফার, মুফতি আব্দুল্লাহ ইদরীস প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শূরা কমিটির সভাপতি মাওলানা শাহরিয়ার মাহমুদ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com