বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

খিলক্ষেত থানার ওসি বোরহান করোনামুক্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : খিলক্ষেত থানার ওসি বোরহান উদ্দিন করোনামুক্ত হয়েছেন। তিনি শুক্রবার থেকে থানায় দায়িত্ব পালন শুরু করেছেন।

ওসি বোরহান উদ্দিনের করোনা উপসর্গ দেখা দিলে তিনি পরীক্ষার জন্য নমুনা দেন। গত ২০ জুন তার করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর তিনি রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসা নেন। পরে ১৪ দিন কোয়ারেন্টিনে থেকে সুস্থ হয়ে শুক্রবার কাজে ফেরেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com