বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

কাল গ্যাস থাকবে না ঢাকার সেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর বেশকিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব স্থানে গ্যাস পাইপলাইন স্থানান্তর গ্রাহক সংযোগ প্রতিস্থাপনের কাজ করা হবে।

এলাকাগুলো হলো- তেজগাঁও রেলস্টেশন, তেজকুনিপাড়া, পশ্চিম নাখালপাড়া এবং এর আশপাশের এলাকা।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস জানিয়েছে, এসব এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com