বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

হাজীগঞ্জে করোনায় স্ত্রীর ৫ দিনের ব্যবধানে উপসর্গে স্বামীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চাঁদপুরের হাজীগঞ্জে করোনা আক্রান্ত হয়ে স্ত্রী মৃত্যুর ৫ দিনের ব্যবধানে স্বামী করোনা উপসর্গে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

করোনা উপসর্গে মৃত ওই ব্যক্তির নাম তাজুল ইসলাম (৬৩)। তিনি হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাড্ডা গ্রামের বাসিন্দা। এর পাঁচদিন আগে করোনায় তার স্ত্রী সেতারা বেগম খুকু মনি (৫৫) মৃত্যুবরণ করেন।

জানা যায়, হাজীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাড্ডা গ্রামের তাজুল ইসলাম গত ২১ জুলাই করোনা উপসর্গ নিয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। এরপর তার স্ত্রীও করোনা উপসর্গ নিয়ে একই হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তার স্ত্রী সেতারা বেগম খুকু মনির করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। গত শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় খুকু মনি মৃত্যুবরণ করেন। এরপর মঙ্গলবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তাজুল ইসলাম।

বুধবার দুপরে জানাযা শেষে তাজুল ইসলামকে বাড্ডা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com