বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে নারীর মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট উপজেলায় এক নারীর মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার রাঙ্গাম্যাটা বিল এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত নারীর নাম শ্যামলী বেগম (৪৫)। তার বাড়ি উপজেলার দলদলী ইউনিয়নের ঘাইবাড়ী গ্রামে।

ভোলাহাট থানার ওসি মাহবুবুর রহমান জানান, সোমবার সকালে শ্যামলী বেগম গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থানায় খবর দেয়া হয়।

মঙ্গলবার সকালে রাঙ্গাম্যাটা বিল এলাকা থেকে শ্যামলী বেগমের মস্তক বিচ্ছিন্ন লাশ উদ্ধার করে পুলিশ।

দুর্বৃত্তরা ওই নারীকে গলা কেটে হত্যা করেছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com