বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুমিল্লার লালমাইয়ে গণপরিবহনে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে লালমাই উপজেলার বাগমারা পূর্ববাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে উক্ত চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করে কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২।
গ্রেফতারকৃতরা হল- লালমাই থানার পূর্ব অশোকতলা গ্রামের মৃত সুলতানের ছেলে মো. বিল্লাল (২৫), বাগমারা গ্রামের আলী আশরাফের ছেলে মো. সোহরাব হোসেন (২৪), একই গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মো. শহিদুল ইসলাম (৩৫) এবং পূর্ব অশোকতলা গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে মো. রিয়াদ (১৮)।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের নগদ দুই হাজার ৬৫০ টাকা, চাঁদা আদায়ের ভুয়া রসিদ এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
নগরকন্ঠ.কম/এআর